প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ১১:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ঈদুল আযহায় আসছে বিশেষ ধারাবাহিক নাটক ‘স্মার্ট বউ’

সাইদ হোসেন অপু চৌধুরী

দর্শক বিনোদন মনকে আরো উজ্জীবিত করতে এবারের ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আয়োজনে থাকছে জেরিন কাশফী রুমা ও ইসরাত ফারিবা ইমার রচনায় এবং অঞ্জন আইচের পরিচালনায় ঈদুল আযহার বিশেষ ধারাবাহিক নাটক স্মার্ট বউ।

পারিবারিক টানাপোড়নের রম্য কাহিনী নির্ভর নাটক স্মার্ট বউ।

নাটকটিতে স্মার্ট বউ চরিত্রে অভিনয় করেছেন জেরিন কাশফী যার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাহেদ শরীফ খান। নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা এবং সংগীতশিল্পী সুমন মাহমুদ যার বিপরীতে অভিনয় করেছেন নন্দিত লাক্স তারকা সোমা আফরোজ।

তাছাড়া ফারুক হোসেন, রেবেকা রউফ, সাঈদ মোহাম্মদ সোহেল, সাঈদ মিলকী, তারিক স্বপন, মাহবুব সহ সকল অভিনয় শিল্পীদের বলিষ্ঠ অভিনয় নাটকটিকে মানসম্মত বিনোদন মূলক নাটকে পরিণত করেছে।

নাটকটির বিশেষ প্রয়োজনে একটি নতুন মৌলিক রোমান্টিক গান সংযুক্ত করা হয়েছে। এ সময়ের মেধাবী সংগীত পরিচালক এজানুর রহমানের সংগীত আয়োজনে বলোনা তুমি আমার শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন সুমন মাহমুদ এবং ডা: তাবাসসুম তামান্না লিসা।

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস – এর ঈদুল আযহার সাতদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় সাত দিন জুড়েই স্মার্ট বউ নাটকটি প্রচারিত হবে

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন