চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, দানবীর, সমাজসেবক, জনদরদি, মানবিক ব্যক্তিত্বের অধিকারী কর্নেল (অব.) আনোয়ারুল আজিম সাবেক এমপি (লাকসাম- মনোহরগঞ্জ) ইন্তেকাল করছেন।
তার আকর্ষিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি গণমাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সেনাবাহিনীতে চাকরিকালে কর্নেল আজিম ওই বাহিনীতে আমার জুনিয়র অফিসার ছিলেন। সে হিসেবে তথা এলাকার বাসিন্দা হওয়ার কারনে অত্যন্ত সুসম্পর্ক বজায় ছিল।
এছাড়া তিনি লাকসাম মনোহরগঞ্জের সাবেক সাংসদ হওয়া সত্ত্বেও শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় নানার বাড়ির হওয়ার সুবাদে এখানে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে নিজস্ব অর্থায়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা তাকে বিরল ব্যক্তিত্বে পরিনত করেছে। এ যুগে এমন মানসিকতার লোক খুঁজে পাওয়া দুষ্কর।
একই সঙ্গে ৪ বার সাংসদ থাকা অবস্থায় চিতোষী এলাকায় যত প্রোগ্রাম করেছেন তার সকল রকম সহযোগিতা ছিল রফিকুল ইসলাম বীর উত্তমের বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি প্রয়াত সাংসদ আজিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান।

নিজস্ব প্রতিনিধি