প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর দলিল লেখক সমিতির সেক্রেটারী আক্তারুজ্জামানের ইন্তেকাল

মাসুদ হোসেন
বাংলাদেশ দলিল লেখক সমিতি, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…. রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আক্তারুজ্জামান হাওলাদার রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুরহাট গেলে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে চাঁদপুর স্পেশালাইজড ফেমাস হাসপাতালে নিয়ে ভর্তি করালে অবস্থার অবনতি দেখায় লাইফ সাপোর্টে রাখা হলে সেখানে রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের উত্তর চরবাকিলা পাটওয়ারী বাড়ির মৃত শহিদ উল্যাহ হাওলাদারের বড় ছেলে। কর্মজীবনে তিনি প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে আসছিলেন। তার বাবা এবং চাচাও স্বনামধন্য দলিল লেখক হিসেবে কাজ করে গেছেন। তার ছোট ভাই আল মামুন লিটুও বর্তমানে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও ৫ ভাই সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রবিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের জানাজার নামাজের সময় জানা সম্ভব হয়নি।
জানা যায়, মরহুম আক্তারুজ্জামান হাওলাদার টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ ২০২৩ সালের গত ৫ অক্টোবরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে আক্তারুজ্জামান হাওলাদার ঘড়ি মার্কায় সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন