প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ৮:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পদ্মা ও আইদি বাসকে জরিমানা

এইচ.এম নিজাম
চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পদ্মা বাসকে ৫ হাজার, শব্দ দূষণের জন্য আইদি পরিবহনকে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী যাত্রীদের হয়রানি বন্ধে চাঁদপুর পৌর বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করে বিএরটিএ চাঁদপুর সার্কেল।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর বাস টার্মিনাল ও আশপাশের বাস কাউন্টার গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি পরিবহনকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ও শব্দ দূষণের জন্য অপর ১টি পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা সাটানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বিআরটিএ চাঁদপুর সার্কেলের মোটর যান পরিদর্শক মো: আলাউদ্দিন, সহকারী মোটর যান পরিদর্শক মো: শামীম মিয়াসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠের নেতৃবৃন্দ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এবিষয়ে বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ আলা উদ্দিন বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে বিআরটিএ চেয়ারম্যান এর নির্দেশে সড়ক নিরাপদ ও যাত্রী হয়রানি মুক্ত রাখতে রেজিস্টেশন বিহীন ও মেয়াদ উত্তির্ণ গাড়ি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
যেহেতু চাঁদপুর থেকে বিভিন্ন জেলার মানুষ বাসে যাতায়াত করে। তাই দূরপাল্লার যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বিআরটিএ কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমাদের এই অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন