প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মিলেনি মহামায়ার মাদ্রাসা ছাত্র মুজাহিদের

মাসুদ হোসেন
গত ১৫ দিনেও খোঁজ মিলেনি মহামায়া মাদ্রাসার নিখোঁজ হওয়া ছাত্র মোঃ মুজাহিদ এর। সে বেঁচে আছে কিনা এ দুশ্চিন্তায় দিন পার করছে বাবা মা সহ আত্মীয় স্বজনরা।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন নিখোঁজ মুজাহিদের বাবা। জিডি নং- ১৪৭২। তবে তার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই বলে জানান মুজাহিদের পিতা মোঃ জামাল মিজি।
মোঃ মুজাহিদ মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ এলাকার জামাল মিজির ছেলে। সে চাঁদপুর সদর উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসার একজন ছাত্র। প্রায় ১২বছর বয়সী নিখোঁজ মুজাহিদ গত ১৯ মে বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উক্ত মাদ্রাসা মাঠে খেলতে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি।
নিখোঁজের সময় সে সাদা পায়জামা ও পাঞ্জাবী পরিহিত ছিল।
নিখোঁজ এই মাদ্রাসা ছাত্রের সন্ধান পেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন