প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫ । ৬:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাসির উদ্দিন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা এসিস্টেন্ট সেক্রেটারী

সাইদ হোসেন অপু চৌধুরী

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারী মনোনীত হয়েছেন আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দিন।

শুক্রবার (২ জুন) বাদ মাগরিব আইএবি জেলা কার্যালয়ে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান এসিস্টেন্ট সেক্রেটারি পদে আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমদ জাকির, পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীরা পথ চলে। গণমানুষের প্রাণের প্রিয় সংগঠনে পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বর্তমান সময়ের সুশৃংখল এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে প্রতিনিয়ত প্রমাণিত করে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নিছক রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। তাই আমরা আর বিভেদ না সৃষ্টি করে এক হয়ে ইসলাম ও দেশ মানবতার উন্নতির লক্ষ্যে এক হয়ে যেন কাজ করতে পারি।
উল্লেখ্য: গণমানুষের আস্থাভাজন নেতা পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর আদর্শ ও নৈতিকতা এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমের উপর বিশ্বাস ও আস্থা রেখে আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দিন সংগঠনের সাথে সম্পৃক্ত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন