প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের আট উপজেলায় নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২৬৭ নমুনা পরীক্ষা করে ৬৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ৬৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলায় ২৫ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৩ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ১৪ জন, হাইমচরে ১ জন ও কচুয়ায় ৪ জন রয়েছেন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ৬৩ জনসহ বৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৬ হাজার ৭৫৯ জন। এই ষোল সহস্রাধিক রোগীর মধ্যে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ২২৬ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৯, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন