প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

রহিমানগর বিএবি উবি’র অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শফিকুর রহমানের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

মো. রাছেল : কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান বিএসসি (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।

বুধবার সন্ধ্যায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও গ্রামস্থ মরহুমের নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহবহু গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকালে মরহুমের জানাযা রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. শাহপরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক শাহজী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন