পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ।
রবিবার (৮জুন ২০২৫) সকাল ১০টায় উত্তর পশ্চিম মনপুর বাইতুল আমান ফাউন্ডেশনের মাদ্রাসার মাঠে আয়োজনটি অনুষ্ঠিত হয়। মহান রাব্বুল আলামিনের নামে এদিন সংগঠনটির পক্ষ থেকে ১টি কোরবানি দেওয়া হয়।
প্রতিবছরের মতো এবারও সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকার অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেন।
সংগঠনের সভাপতি ব্যাংকার মোঃ ছাইদুর রহমান বলেন,“সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই উদ্যোগ নিয়ে থাকি প্রতি বছরে। এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব বলে মনে করি। সকলের সহযোগিতায় আমরা সফলভাবে কার্যক্রমটি সম্পন্ন করতে পেরেছি।

ইসমাইল হোসেন বিপ্লব