প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় রাষ্ট্রকাঠামোর মেরামতের শীর্ষক ছাত্রদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব

কচুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদল ও সকল ওয়ার্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আরিফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন, ৩১ দফার বাস্তবায়নের জন্য সবার আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে এই দফাগুলোর গুরুত্ব তুলে ধরতে হবে এবং তাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে রাষ্ট্র গঠনে এর প্রয়োজনীয়তা বুঝাতে হবে।

তিনি আরো বলেন, কচুয়ার বিএনপির অভিভাবক কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও কচুয়ার বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে সকল ছাত্র দলের নেতাকর্মীরা কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাকসুদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ পাটওয়ারী,দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, ছাত্রদলের নেতা আমির খাতাব প্রমুখ।

আলোচনা সভায় দ্বিতীয় অধিবেশনে সদর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটি সভাপতি সোহেল মীর, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি রাফিউল ইসলাম জাহিদ, মাহমুদুল হাসান,

সাধারণ সম্পাদক নোমান হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব প্রধান,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ও তৌহিদুল ইসলাম সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দেয় উপজেলা ছাত্রদল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন