প্রকাশের সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ । ১০:৩১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৮ আসামী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি আটক।

৪ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে জি-আর মামলার ৫ আসামী ও সি-আর মামলার ৩আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত নন-জি-আর মামলার ৫ আসামীরা হলেন, উপজেলার উদাদিক এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ জাবেদ, মৃত হাসমত উল্যাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে শরীফ হোসেন ওআরীফ হোসেন এবং মোঃ ভতু মিয়ার ছেলে মোঃ সোহেল।

সি-আর মামলার ৩ আসামীরা হলেন, উপজেলার বড়ালী এলাকার হাজী বাড়ির মৃত হাসমত আলী ও নুরুল ইসলামে স্ত্রী খুশিদা বেগম, চর বসন্ত এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন একই এলাকার মৃত ওছমান ভুইয়ার ছেলে মোঃ বাহার উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করেন পুলিশ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোমহাম্মদ শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন