১৪ জুন ২০২৫, শনিবার, দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন জিয়া হলের সামনে থেকে নিখোঁজ হয়েছে এক শিশু — নাম আবদুর রহমান অন্তু, বয়স মাত্র ১৩ বছর।
সে হাজীগঞ্জ উপজেলার পাঁচই মজুমদার বাড়ির সন্তান, পিতা কবির মজুমদার। নিখোঁজ হওয়ার সময় ওর পরনে ছিলো নীল রঙের গেঞ্জি ও সাদা পায়জামা।
এই ছোট ছেলেটি হয়তো এখন ভয় আর অনিশ্চয়তায় কাঁপছে কোথাও… আর এক অসহায় পরিবার প্রতিটি মুহূর্ত পার করছে চোখে অশ্রু আর হৃদয়ে প্রার্থনা নিয়ে।
যদি কেউ তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন: 01645-107537 (রাকিব আহমেদ)।
আপনার একটি শেয়ার, একটি খোঁজ নেওয়া—ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের পৃথিবী।
দয়া করে পোস্টটি শেয়ার করুন।
একটি শিশুকে ফিরে পেতে সাহায্য করুন।

নিজস্ব প্রতিনিধি