প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ । ১০:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘অতিথি পাখি’ নয়, চাই ত্যাগী কর্মী – বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের দুঃসহ সময় পাড়ি দিয়ে সংগঠনের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন হঠাৎ উদিত ‘সুবিধাবাদী’ নেতাদের বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালীতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, যারা দলে দুঃসময়ে পাশে ছিল না, বরং ঢাকাসহ বিভিন্ন এলাকায় থেকে ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে নিরাপদে ছিল, তারা এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ‘বড় নেতা’ সাজতে চাইছে। এসব ‘অতিথি পাখি’দের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান নেতারা।

তারা বলেন, “গত ৫ আগস্টের ঘটনার পর হঠাৎ করে কিছু লোক ফেসবুকে ছবি পোস্ট করে, স্ট্যাটাস দিয়ে দলের শীর্ষ পদে জায়গা নিতে চাইছে। তাদেরকে আমরা ত্যাগী কর্মী হিসেবে স্বীকার করি না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সদস্যসচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম, আফজাল হোসেন জোমাদ্দার, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খাঁ, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ও খেলাফত হোসেন খসরু।

পূর্বে নেতারা পুলিখালী এলাকায় মরহুম হাফেজ জামাল উদ্দীন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের কবর জিয়ারত করেন। এরপর চিংড়াখালী বাজারে গণসংযোগ, বিশেষ দোয়া এবং তবারক বিতরণ করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন