প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দাখিল পরীক্ষার্থী বিথীর নির্মম বিদায়

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিয়ের কথা শুনে অভিমানে দাখিল পড়ুয়া ষোড়শি পরীক্ষার্থী আত্মহন করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউপির চন্ডিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের আশকর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বিল্লাল হোসেনের মেয়ে নুসরাত জাহান বিথী (১৬)দাখিল পরীক্ষার্থী ছিলেন। ওইদিন বিথী অন্যদিনের মতো দুপুরের খাবার খেয়ে  সে তার কক্ষে ঘুমাতে যায়।
এক পর্যায়ে পরিবারের স্বজনরা তার সাড়া শব্দ না পেয়ে গৃহের উত্তর পাশের ভেন্টিলেটর ফাঁক করে তাকে (বীথিকে) ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁশ দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে স্বজনদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি পুলিশকে অবহিত করলে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
রবিবার পুলিশ তার সুরতলহাল সংগ্রহ শেষে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরন করে।
এদিকে হঠাৎ করে এ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ওই শিক্ষার্থীর কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকায় বিবাহ ঠিক করা হয়েছিল। ওই হিসেবে গত শনিবার বরযাত্রী তাকে দেখতে এসে বিবাহ হওয়ার কথা এলাকায় চাউর রয়েছে। অনেকে বলছেন, তাকে লেখাপড়ার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল। এখন প্রশ্ন রয়ে গেল, বিবাহ,লেখাপড়া না অন্য কোন বিষয় যা ষোড়শী বীথী হজম করতে না পেরে মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্তের পথে পা বাড়ালো।
অন্যদিকে তার স্বজনরা পুলিশের নিকট কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই মর্মে একটি আবেদন করেন।
-এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার জানান,এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন