প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেদি হাসান রিমেল

বিশ্ব রক্তদাতা দিবসকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাজীগঞ্জের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন। সংগঠনটি এ দিবস উপলক্ষে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, যার মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ বাংলার স্বপ্ন বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।

রবিবার সকালে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন সংগঠনের সভাপতি জাবেদ হোসেন এবং সাধারণ সম্পাদক সাকিব মুন্সি।

এ সময় সংগঠনের সভাপতি জাবেদ পাটোয়ারি বলেন, “আমরা শুধু রক্তদানের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায়ও অবদান রাখতে চাই। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রতিফলন।”

সাধারণ সম্পাদক সাকিব মুন্সি বলেন, “আজকের একটি গাছ, আগামী প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া ও জীবনের নিশ্চয়তা। আমরা চাই প্রতিটি সদস্য বছরে অন্তত একটি গাছ রোপণ ও লালন করবেন।”

উপদেষ্টা সাইফুল ইসলাম মীর জানান, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো পরিচর্যা করাও জরুরি। তাই আমরা নিয়মিতভাবে লাগানো গাছগুলোর খোঁজ রাখার পরিকল্পনাও করেছি।”

সদস্য মতিউর বলেন, “রক্তদান যেমন মানবতার সেবা, তেমনি বৃক্ষরোপণও ভবিষ্যৎ মানবজাতির জন্য ভালোবাসার নিদর্শন। আমি গর্বিত এমন একটি সংগঠনের অংশ হতে পেরে।”

এসময় উপস্থিত ছিলেন, ৫নং সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, কামাল হোসেন সর্দার, সাইফুল ইসলাম মীর প্রমূখ।

মানবিক কর্মকাণ্ডে সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন :

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৫ হাজার ব্যাগ রক্তের জোগান দিয়ে অসংখ্য জীবন রক্ষা করেছে। শুধু রক্তদান নয়, সংগঠনটি প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে হাজীগঞ্জসহ আশপাশের এলাকায় মানবিক সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সহায়তা প্রদান এবং ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করে আসছে।

ভবিষ্যৎ পরিকল্পনা :

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী দিনে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। গাছ রোপণের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন