প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলায় মানবসেবায় সেচ্ছাসেবী, সামাজিক, রক্তদান ও সেবামূলক সংগঠন বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার সংগঠনের সকল সদস্যের সম্মতির ভিত্তিতে দুই বছর মেয়াদী সংগঠনের সভাপতি আব্দুল কাহহার মজুমদার ও সাধারণ সম্পাদক পদে রবিউল আলমকে নির্বাচিত করা হয়।
এই সংগঠনটি সর্বদা অসহায় মানুষের পাশে” এই স্লোগানে দুর্বার গতিতে এগিয়ে চলছে কচুয়ার অন্যতম সেবামূলক সামাজিক সংগঠন বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠন ।সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে যেকোন দুর্যোগ মোকাবেলায় অসহায়, হতদরিদ্র, চিকিৎসা ও শিক্ষা বঞ্চিত মানুষের পাশে থেকে ভাল কাজের মাধ্যমে সবার মনে যায়গা করে নিয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল কাহহার আহমেদ মজুমদার বলেন, আমার সর্বোচ্চ দিয়ে বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। সংগঠনের কাজগুলো কিভাবে আরো বেশি গতিশীল করা যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখব। আশা করি, সংগঠনের সব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠন ২০০৯ সালে প্রতিষ্ঠালগ্নের পর থেকে মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে কাজ করে আসছে। বিভিন্ন সময় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধূলার আয়োজন, করোনকালীন সময়ে মাস্ক-হ্যান্ডস্যানিটাইজার ও লকডাউনে নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে বস্ত্র, ঔষধ ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রমজান মাসে ইফতার ও সেহেরি বিতরণ, ঈদে হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ভূমিহীনদের গৃহ নির্মাণ, টিউবওয়েল স্থাপন ও স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন