চাঁদপুর-লাকসাম রেলপথের মধুরোড স্টেশন এলাকাটিকে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
সোমবার (১৬ জুন) বিকেলে মহামায়া ছোট সুন্দর সড়ক থেকে মধুরোড প্লাটফর্মের দিকে যাওয়া সড়কের পাশে সৌন্দর্যমন্ডিত গাছ কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের সূচনা ঘটে। পরবর্তীতে এই স্থানটিতে ব্যাপক পরিসরে বিভিন্ন ফলজ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করার কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন জানান, আগামী ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। আর সেটি মধুরোড রেল স্টেশনে যাত্রী সাধারণ ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন গাছ গাছালী দিয়ে তা সাজানো হবে। এই কার্যক্রমের সমাপ্তি ঘটবে আগামী ২৫ জুন বুধবারের মধ্যেই।

সংগঠনটির প্রথমদিনের উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মধুরোড রেল স্টেশন মাষ্টার মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ হাজী, ইসমাইল হাজী, বাবু পাঠান, ওয়াহিদ হাজী, সৌদি আরব প্রবাসী আবু সালাম ওরফে সালাউদ্দিন হাজী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল-মাহামুদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদ পাটোয়ারী (সাজু), কার্যকরী সদস্য মোঃ আব্দুল আজিজ (আরজু), শাহ-আলম, জাহিদুল ইসলাম আকাশ, সিয়াম পাটওয়ারী, মোঃ মাসুম, রিফাত সহ বিভিন্ন সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন