প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ৮:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর এর পরিচালনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাঈদী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন