প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফসলী জমির মাঠ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমির মাঠ থেকে শতবর্ষী বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাঁর নাম কবির মিয়াজী (১০০)।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলী জমির মাঠের পানিতে অর্ধগলিত ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি রাগদৈল পশ্চিম পাড়ার মিয়াজী বাড়ির বাসিন্দা।

জানা যায়, কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গত ১৬ জুন (সোমবার) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

বৃদ্ধ কবির মিয়াজীর লাশ উদ্ধারের সত্যতা শিকার করে কচুুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলী জমির মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কবির মিয়াজী লাশ ময়নাতদন্ততের জন্য চাঁদপুর সরকারি হাসপতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি পরিবারের সদস্যদের বরাদ দিয়ে আরো জানান, ওই বৃদ্ধ মাসনিক ভারমাস্যহীন ছিলেন। ময়নাতদন্ততের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন