সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) পিইআই পাইলট প্রকল্পের আওতায় সরকারি ভাতা প্রাপ্ত বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের জন্য পাঁচ দিনব্যাপী ব্যবসায়ী দক্ষতা, আর্থিক স্বাক্ষরতা, জীবন দক্ষতা ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন্য উপকারভোগীকে বিভিন্ন উপকরণ প্রদান করেন। এবং প্রশিক্ষন শেষে প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।

এসময় জেলা প্রশাসক উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে আয়োজিত ৫ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এটিএম গোলাম মোস্তফা, মোহাম্মদ নুরুল আবছার, প্রশিক্ষক বাপ্পা দাস, খন্দকার খালিদ সামস্, কেইস ম্যানেজার মোঃ ফয়সাল এবং আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন