প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পাবেলের হুমকিতে প্রবাসী রবিন

নিজস্ব প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোঃ রবিন চৌধুরী নামে এক সৌদি আরব প্রবাসীকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার হুমকি ধুমকি দেয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত বুধবার (১৮ জুন) চাঁদপুর সদর মডেল থানায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত রবিন চৌধুরী এ অভিযোগ করেন।
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তা এলাকার বাসিন্দা আবিদ রাজা চৌধুরীর ছেলে প্রবাসী মোঃ রবিন চৌধুরী (৪২) তার অভিযোগে বলেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা সৌদিআরব প্রবাসী। আমি ও বিবাদী একই এলাকার বাসিন্দা। আমার সাথে বিবাদীর প্রবাসে থাকাকালীন থেকে বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধ চলে আসিতেছে।
বিবাদী একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আশিকাটি ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক এবং কিশোর গ্যাংয়ের পরিচালক। আমি প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদমূলক স্ট্যাটাস এবং পোস্ট করলে বিবাদী আমার দেয়া পোস্টে বিভিন্ন ধরনের অশালীন ভাষায় গালাগালি এবং আমাকে মেরে ফেলার হুমকি ধমকি মূলক কমেন্ট করতে থাকে।
একই এলাকার বাসিন্দা নুরুল ইসলাম প্রধানীয়ার ছেলে বিবাদী আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পাবেল প্রধানীয়ার বিরুদ্ধে আনা অভিযোগের বাদী প্রবাসী রবিন চৌধুরী আরো বলেন, আমার সৌদি আরবের মোবাইল ফোনে বাংলাদেশের ইমু নাম্বার থেকে কল করে আমাকে দেশে আসলে জানে মেরে ফেলার হুমকি দেয় সে। আমি চলতি বছরের গত ১৬ এপ্রিল দেশে আসার পর চলতি মাসের গত ১৪ তারিখ বিকাল সাড়ে ৪টার সময় আমার নিজ এলাকায় একটি মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করলে সেসব অনুষ্ঠানের ছবি Kazi Masud Rana CM আইডি থেকে পোস্ট করলে বিবাদী তার নিজ মোঃ পাবেল ইসলাম নামে ফেইসবুক আইডি থেকে আমার ছবিতে লাল মার্ক দিয়ে গোলাকার বৃত্ত করে চিহ্নিত করে আমাকে অশালীণ ভাষায় গালাগালি ও ফেইসবুক কমেন্টে প্রকাশ্যে আমার মারার হুমকি দেয়। এমতাবস্থায় একজন প্রবাসী হিসেবে দেশে এসে আমার জন্য প্রকাশ্যে রাস্তায় বের হওয়া আমার জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরুপ হয়ে পরেছে।
অভিযোগ লিপিতে তিনি আরো উল্লেখ করে বলেন, আমি ছুটি শেষ করে প্রবাসে ফিরে গেলে বিবাদী আমার পরিবারের যে কোন ক্ষতি করতে পারে। এমতাবস্থায় আমি আমার জীবনের নিরাপত্তার জন্য এবং বিবাদী যাতে আমাকে সামাজিক ভাবে হেয় করতে না পারে সেজন্য আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হলাম। আমি এবং আমার পরিবারের নিরাপত্তা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সেই মামলার গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা পাবেল প্রধানীয়। তিনি পালিয়ে থেকেও দেশ ও এলাকাকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছেন।
এমনকি গত ইউপি নির্বাচনে তিনি ও তার বড় ভাই রুবেল প্রধানীয়া সহ স্থানীয় শাখাওয়াত কাজীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করারও অভিযোগ রয়েছে। এছাড়াও পাবেল প্রধানীয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা কর্মীদের উপর হামালার নেতৃত্ব দিয়েছিল বলে জানান স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী প্রবাসী রবিন চৌধুরী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন