প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৫:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

‘রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হবে : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হবে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই লোভ-লালসা ত্যাগ করে দেশ, জনগণ ও শিক্ষার কল্যাণে কাজ করতে হবে।’
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সাবেক এমপি বলেন, ‘তোমরা আজ এক নতুন যাত্রার প্রান্তে দাঁড়িয়ে। গত কয়েক বছর এই বিদ্যাপীঠে তোমাদের শিক্ষাজীবন কেটেছে অনেক স্মৃতি জমা হয়েছে। জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও একাগ্রতা ধরে রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হবে প্রকৃত সফলতা।’
এসময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান, মাওলানা আবু তাহের, মো. মানিক পাটওয়ারী, সাংবাদিক সোহেল খান, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন খান, ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ মো. হারুনুর রশিদ ওসমানী, কালির বাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন