প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিকে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাসব্যাপী কর্মসূচি “বৃক্ষরোপণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“❝একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে❞” এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার এইচআরডি সম্পাদক মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক, কচুয়া শহর শাখার সভাপতি হাফেজ খাদেমুল ইসলাম এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, “প্রকৃতি রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি ইবাদতের অংশ। একজন সুনাগরিক ও আদর্শ মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো।”

এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও তরুণদের মধ্যে সবুজচিন্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন