প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার গোলপুরা গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাদীসহ অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোলপুরা গ্রামের ইয়াছিন প্রধানীয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম।

গত ২১ জুন দুপুর ১টার সময় প্রধানীয়া বাড়িতে বাদীর পৈতৃক সম্পত্তিতে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোঃ সজিব হোসেন (২৪), তার মা জেসমিন আক্তার, মনির হোসেন (৫০) ও তার স্ত্রী ফারজানা বেগম (৪০) পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ওই স্থানে অনধিকার প্রবেশ করে। এসময় বাধা দিতে গেলে বাদী সাইফুল ইসলামকে লাঠি, সোঠা ও কাচি দিয়ে মারধর করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তার চিৎকার শুনে স্থানীয় দুই ব্যক্তি রবিউল হোসেন (৩০) ও মোঃ হাসান (২৫) উদ্ধারে এগিয়ে গেলে তাদেরও মারধর করে বিবাদীরা। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে। ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

আহত সাইফুল ইসলাম, রবিউল ও হাসান শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

বাদী অভিযোগে আরও জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধে লিপ্ত এবং বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি দিয়ে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিস করেও কোনও সমাধান হয়নি।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন