প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ডাকাতিয়া নদীতে নিখোঁজ কাউসারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তির ডাকাতিয়া নদীর ঢেউগুলো যেন আরও ভারী। কারণ একটি ছোট্ট শিশুর নিথর দেহ আজ ভেসে উঠেছে সময়ের দীর্ঘ অপেক্ষা শেষে।

রোববার (২২ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শাহরাস্তি উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার দুই সন্তান খাদিজা (৪) ও আড়াই বছরের শিশু কাউসার নদীর পাড়ে খেলতে গিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখতে চায়। মুহূর্তেই ঘটে যায় অঘটন, চোখের পলকে পানিতে পড়ে যায় ছোট্ট কাউসার।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে পড়েন। কান্নায় ভারী হয়ে উঠে নদীপাড়, হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয় গোটা গ্রাম। সন্ধ্যার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় চাঁদপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আগের সংবাদটি পড়ুন… শাহরাস্তির ডাকাতিয়া নদীতে শিশু নিখোঁজ; অশ্রুসিক্ত অপেক্ষা অব্যাহত

দীর্ঘ চেষ্টার পর অবশেষে সন্ধ্যায় নদী থেকে শিশু কাউসারের নিথর দেহ উদ্ধার করা হয়। এক হৃদয়ভাঙা দৃশ্যের অবসান হলেও পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে তৈরি হয়েছে অপূরণীয় ক্ষত।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “চোখের সামনে একটি প্রাণ হারিয়ে গেল। যদি আরও সচেতনতা থাকতো, এমন দুর্ঘটনা এড়ানো যেতো।”

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, “ঘটনার পরপরই আমরা উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করি। শিশু কাউসারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন