চাঁদপুর সদর উপজেলা শাহমোহাম্মদপুর ইউনিয়নের মহামায়া বাজার এলাকার মো. শামীম মিজির দুই ছেলে আবদুল মুকিত (১৪) ও খাইরুল আনাম (১১) নিখোঁজ।
গত ১৯ জুন চাঁদপুর বাবুরহাট বাজার এলাকা থেকে দুই ভাই এক সাথে নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তাদের পরনে ছিল গেঞ্জি, পায়জামা ও দুজনের চোখেই চশমা পড়া। তারা দুই ভাই মাদ্রাসার ছাত্র।
তাদের পরিবার বর্তমানে বাবুরহাট বাসা বাড়া থাকে। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তাদেরকে পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ ঃ শামীম মিজি :০১৭২১৩৭২৬১৩ ও ০১৭১০১৯৯৭৪৫।

নিজস্ব প্রতিনিধি