প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ১২:৩১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের নির্বাচনে ১৫ পদে ২২ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসেসিয়েশনের নির্বাচনে ১৫টি পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ ৯ টি পদে একাধীক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসেসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. চৌধুরী ইয়িছিন ইকরাম ও সাধারণ সম্পাদক পদে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসেসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

২২ জুন রোববার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাঁদপুর প্রেসক্লাব থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, কমিশনার গোলাম মোস্তফা ও মুহাম্মদ মাসুদ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেশীরভাগ প্রার্থীরা।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চৌধুরী ইয়াছিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি কেএম সালাহউদ্দিন ও এসএম সোহেল, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান ও মো. বাদশা ভুঁইয়া।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রহমান ও সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে শেখ আল মামুন ও মো. ইব্রাহীম খান, দপ্তর সম্পাদক পদে মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান কৌশিক ও আনোয়ারুল হক, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমাম হোসেন গাজী।

কার্যনির্বাহী সদস্য পদে এমএ লতিফ, সাইফুল আজম, কে এম মাসুদ, অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, জামাল আহমেদ আখন্দ।

সোমবার (২৩ জুন) ও মঙ্গলবার (২৪জুন) দুই দিন মনোনপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই : ২৫ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাতিলকৃত প্রার্থিতার বিষয়ে শুনানি ২৫ জুন (রাত ৮টা থেকে রাত ৯টা)। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৩০ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন