প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ২:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে সোমবার (২৩ জুন) ইলিশপ্রেমীদের চমকে দিয়ে একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৮৭ টাকায়। ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের রাজকীয় ইলিশটি কিনেছেন ব্যবসায়ী নবীর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেঘনার বিশাল ইলিশটি আনা হয় উত্তম দাসের আড়তে। এরপর শুরু হয় নিলাম—প্রায় ১৫ জন ব্যবসায়ী অংশ নেন ওই দামে মাছটি কেনার প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত বিজয়ী হন নবীর হোসেন।

নবীর হোসেন বলেন, “জেলেরা এখন বড় সাইজের ইলিশ পাচ্ছেন, যা আগে খুব একটা দেখা যেত না। কিছুদিন আগেও আমি ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ৩৯০ টাকায় কিনেছি।”

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে ইলিশের সরবরাহ একেবারে কম। দক্ষিণাঞ্চলের নদীগুলো থেকে তেমন মাছ আসছে না। যা কিছু পাওয়া যাচ্ছে, তা স্থানীয় নদীগুলোর। তবে মাঝে মাঝে এমন বিরল আকৃতির বড় ইলিশ ধরা পড়ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন