প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ২:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে হাজীগঞ্জ শহর আদর্শ থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১২টায় বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

“একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে ছাত্রশিবিরের এই উদ্যোগটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার এইচআরডি সম্পাদক হাফেজ মাহবুব আলম এবং শহর আদর্শ থানা শাখার সভাপতি মোঃ আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, “প্রকৃতি রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি ইবাদতের অংশ। একজন সুনাগরিক ও আদর্শ মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো।”

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সবুজচিন্তা ও পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য।

এ ধরনের আয়োজনকে এলাকার শিক্ষার্থী ও স্থানীয়রা স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও পরিবেশবান্ধব কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন