প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ৫:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শক্তি মৃধা।

নিহত ব্যক্তি হাফিজ উদ্দিন (৬৫), নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে আল আমিন (২৬)–কে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভৈরবপুরের কেবি হাউজে ভাড়া থেকে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে পাশের রুমের বাসিন্দার চিৎকার শুনে তারা ছুটে যান। গিয়ে দেখেন, ওই রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা দেখতে পান, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন হাফিজ উদ্দিন।

এসআই শক্তি মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বৃদ্ধ হাফিজ উদ্দিনকে। এ ঘটনায় তার ছেলে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন