প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২০৯০ জন কৃষক পেল উপকর ও ক্ষতিপূরণ প্রণোদনা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০৯০ জন কৃষককে বিভিন্ন ক্যাটাগরিতে প্রণোদনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বরে কৃষি সম্প্রসারণ দপ্তরের সম্মুখে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
তিনি তার বক্তব্য বলেন, এই প্রণোদনা কৃষকরা সঠিক ব্যবহার করলে তাদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি রাষ্ট্রের সমৃদ্ধিতে রসদ যোগাবে। এছাড়াও তিনি আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে চাষাবাদে মনোনিবেশ করার উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহরাস্তি, চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষিবান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ওই হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী বীজ) ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন কৃষককে রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০কেজি  বরাদ্দ দেওয়া হয়। ৩৬০ জন কৃষককে ৫টি করে উন্নতজাতের নারকেল চারা, ৫০ জন কৃষককে ১০ গ্রাম মরিচের হাইব্রিড বীজ ও সার, ৪০ জন কৃষককে ৫টি তালের চারা ও বেষ্টনি/বেড়া, উফসি জাতের সবজি উৎপাদনের জন্য ৬০ জন কৃষককে পাঁচ প্যাকেট করে বীজ দেওয়া হয়, ৭০ জন কৃষককে ৫ টি করে আমের চারা, নিম, কাম, বেল, কাঁঠাল চারা ৪ টি করে ১১০০ জনকে, আকাশমনি ও ইউক্যালিপ্টাস চারা (ক্রয়/ক্ষতিপূরণ) দশটি নার্সারিকে ৩১৭০ টি চারা বাবদ ৪/- টাকা দরে ক্ষতিপূরণ দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন