শাহরাস্তিতে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির এবং কালিবাড়ি সড়কের পাশে অভিযুক্ত আসামী আব্দুল জলিল এর কাঠের দোকানের ভিতর একটি অভিযান পরিচালনা করে। এতে ওই এলাকার আটিয়াবাড়ীর হারেছ মিয়ার পুত্র আব্দুল জলিল(৩৭) কে আটক করে।
পুলিশ তল্লাশি চালিয়ে ওই দোকানের খাটিয়ার নিচে থেকে সাদা পলিথিনের ভিতরে একটি পোটলায় ২(দুই) গ্রাম গাঁজা মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং ০১(এক)টি লাল রংয়ের ছোট ব্যাগের ভিতরে গাঁজা বিক্রয়ের নগদ ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা জব্দ করে।
পরে পুলিশ অভিযুক্তকে আটক করে এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ও এসআই (নিঃ)/নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা করেন।

মোঃ মাসুদ রানা