চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ টাকার ৪৯টি জাল নোটসহ মো. আশরাফুল জামান তন্ময় (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী জামানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার ৪৯টি জাল নোট (৯৮০০ টাকা) জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক