প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপকরণ বিতরণ 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় মাছ চাষীদের মাঝে বিনামূল্যে মাছের খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার  মৎস্য বীজ উৎপাদন খামারে মাছ চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করেন,প্রধান অতিথি  উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
এই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধনকৃত মাছ চাষী ও বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন ।
এই মাছের খাদ্য কর্মসূচির আওতায় উপজেলার গোহট উত্তর ইউনিয়ন, গোহট দক্ষিণ ইউনিয়ন ও  আশ্রাফপুর ইউনিয়নের ১২৫  জন মাছ চাষীর মাঝে ২০ কেজি করে মাছের খাদ্য বিতরণ করা হয়।
বিতরণকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, “মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ চাষীদের মাঝে প্রণোদনার অংশ হিসেবে এসব মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। এই সহায়তা চাষীদের পুকুরের পানির গুণগত মান উন্নয়ন ও মাছের খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।
উপস্থিত মাছ চাষীরা জানান, সহায়তা পাওয়ায় তারা আনন্দিত এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে মাছ চাষে আরও বেশি লাভবান হওয়া সম্ভব হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন