প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১০:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এক বণার্ঢ্য র‍্যালি উপজেলা কমপ্লেক্সে চত্বর এ প্রদক্ষিন করেন।দিবসটির তাৎপর্যের আলোকে উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
তিনি বক্তব্যে বলেন, এ ধরিত্রী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের সকলের উচিৎ পৃথিবীর ভারসাম্য রক্ষায়  কাজ করা। আজ সময় এসেছে যার যার নিজের অবস্থান থেকে অবদান রাখা।
তিনি বলেন, আমাদের পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে সেটি বাস্তবায়নে বেসরকারি   অংশীজনদের অংশগ্রহণ অত্যাবশ্যক। তাহলেই প্রকৃতির বিভিন্ন আগ্রাসন থেকে মুক্তি মিলবে আমাদের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তার, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাকছুদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন