প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল, আম, নিম, তাল, বেল, জাম ও কাঁঠালের চারা এবং মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজি ও আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে আয়োজিত এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এছাড়া কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। ২৯০ জন কৃষককে ৫টি করে নারকেলের চারা দেওয়া হবে এবং ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
এছাড়াও, শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের ৪টি করে চারা বিতরণ করা হবে। ৭০ জন কৃষককে ৫টি করে আমের চারা দেওয়া হবে এবং উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৪০টি তালের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে হাইমচরের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন