প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস্য চাষিকে মৎস্য খাদ্য বিতরণ

মোঃ সাজ্জাদ হোসেন রনি
২০২৪-২৫ অর্থবছরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাইমচরে ১০০ প্রান্তিক মৎস্য চাষির মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, হাইমচর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম তৌহিদুর রহমান এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. ইজাজ মাহমুদ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এর পূর্বে আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের কে মাছের পোনা প্রদান করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন