প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ৮:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী

‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক একটি ভয়ানক ব্যধি।মাদকসেবনকারীকে পরিবার, সমাজ, ও রাষ্ট কেউ পছন্দ করে না। আমরা সবাই মাদক থেকে দুরে থাকবো সুস্থ জীবন গড়বো।

মাদকদ্রব্য থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আমাদেরকে নজর রাখতে হবে সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কি করছে ও যদি খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের সঠিক পথে আসার জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করতে হবে। কারণ আজকের সন্তানই হচ্ছে আগামীদিনের ভবিষ্যত।

ডিসি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করে। কেউ মাদকসেবীকে সম্মান দেয় না।

তিনি বলেন, মাদক গ্রহণ আর বিষ গ্রহণ একই জিনিস। মাদকসেবনকারী ব্যক্তির শরীর আস্তে আস্তে অকেজো হয়ে যায়, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। যদি কোন শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করে তা অভিভাবককে জানাতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সকলকে সচেতনতার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মাদকসেবনকারী কখনো জীবনে ভালো কিছু করতে পারে না। মাদকের কোনো সুফল দিক নেই। সুতরাং আমরা কেউ মাদক গ্রহণ করব না।”

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর জেলা নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, জেলা দুর্নীতি কমিটির সভাপতি আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন ও প্রবন্ধ উপস্থাপন করেন।

পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন