প্রকাশের সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে উঠান বৈঠকে নৌকার ভোট চাইলেন নুরুল ইসলাম পাটওয়ারী

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছে ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
রবিবার (৭ নভেম্বর) বিকালে উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।
মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল মৃর্ধার পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সহ-সভাপতি গাজী সাইদুল ইসলাম স্বপন গাজী, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনধরদী নেতা মোঃ নুরুজ্জামান খান বাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ কবির খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালেহ্  আঞ্জুম তমাল পাটওয়ারী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাকিম গাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহরাব খান, মোঃ ফারুক খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সহ সভাপতি মোঃ ইমাম হোসেন  প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এবার নৌকার বিজয়ের বিকল্প নেই। কারন দলীয় আন্তঃকোন্দলের কারনে ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থীত চেয়ারম্যান থেকে বঞ্চিত। তাই এবার ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি আগামী ১১ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করে ভোট কেন্দ্র থেকে বাড়ী ফিরতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন