প্রকাশের সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২ । ১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির নির্বাচনে ৭ প্রার্থীর প্রত্যাহার : সভাপতি-সম্পাদক পদে প্রতিক বরাদ্দ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর পরিচালনা পর্যদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি।

শনিবার ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম প্রেসব্রিফিংয়ে বলেছেন, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর পরিচালনা পর্যদ নির্বাচনে সভাপতি পদে আবদুল মান্নান লস্কর, সম্পাদক পদে মো. এরশাদ, সদস্য পদে মো. শেখ সাদী, মো. নাজিম হোসেন, খোরশেদ আলম ভুট্টু, জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সভাপতি মোবারক হোসেন মুফতিতে চেয়ার প্রতিক ও মো. গিয়াস উদ্দিন কমিশনারকে ছাতা প্রতিক। সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সরকারকে মাছ ও মো. ইউসুফ লস্করকে মোমবাতি প্রতিক বরাদ্দ দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল খান ও মো. মামুন মিয়া’সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আফরোজা মাসুদ ঝুনু, রহমত উল্লাহ, নূর মোহাম্মদ, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, মো. মিন্টু, নাসির উদ্দিন খোকাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন