প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ । ৬:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা

শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার যোগদানের ১৭৫ দিনের মাথায় হঠাৎ করে বদলির আদেশ জারিতে জনগণ ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

নাগরিক সমাজের ব্যানারে শত শত জনগণ সড়কে বিক্ষোভ প্রদর্শন করে তার বদলি প্রত্যাহার ও স্থগিতের আবেদন  জানান। শুক্রবার বিকেলে উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলাকায় আল আমিন শপিং কমপ্লেক্সে  সম্মুখে এটি অনুষ্ঠিত হয়।

সুত্রে জানায়, তিনি নিগার সুলতানা গত ২২ জুন-২০২৫ থেকে সরকারি পরিপত্রের আদেশের আলোকে “দক্ষিণ কোরিয়ার রাজধানী” সিউলে ১৪ দিনের প্রশিক্ষণ প্রোগ্রামে রয়েছেন।

এ অবস্থায় গত ২৪ শে জুন তাকে অতিরিক্ত জেলা প্রশাসক মাদারীপুর হিসেবে পদোন্নতি দিয়ে একটি পরিপত্র জারি করা হয়। ওই পদোন্নতির পরিপত্রের আদেশ কপি জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশের ৫ আগস্ট এর পরবর্তী সময়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ছাড়া এই জনপদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উষ্মা প্রকাশ করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ইউএনও নিগার সুলতানা গত ৩০ জানুয়ারী- ২০২৫ এ উপজেলায় যোগদানের পর থেকে শাহরাস্তি উপজেলার বিশেষ করে পৌরসভার গত ২৭ বছরের পুঞ্জিভূত সমস্যা চিহ্নিত করে সংস্কার কার্যক্রমে হাত দেন। ওই হিসেবে তিনি পৌরসভার খাল উদ্ধার ও খনন, ড্রেনেজ, পয়নিষ্কাশন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, অফিসিয়াল সংস্কার, উপজেলার নানাবিধ উন্নয়ন বাস্তবায়নের কার্যক্রমে হাত দেন। যা এখনো চলমান। ইতোমধ্যে ওই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় জনগণের মুখে মুখে  প্রশংসার পঞ্চমুখে ভাসছেন তিনি। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে তিনি কুমিল্লা উপজেলার দেবিদ্বার উপজেলায় ইউএনও হিসেবে সফলতার সাথে কাজ করে এসেছেন। স্থানীয়দের দাবি, অন্তত জাতীয় নির্বাচন পর্যন্ত শাহরাস্তির উন্নয়ন কার্যক্রম সচল ও সম্পাদনের লক্ষ্যে এ চৌকস কর্মকর্তাকে পদায়ন সত্বেও অত্র উপজেলা ইউএনও হিসেবে স্ব-পদে রাখার জন্য চাঁদপুর জেলা প্রশাসকসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন, পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়। এমন একজন নিষ্ঠাবান অফিসারের এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বন্ধের একটি মাধ্যম। আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ বাতিল করেন।

পাশাপাশি শাহরাস্তি উপজেলার অসম্পূর্ণ কাজ গুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার দাবি তুলনায় তারা।
মানববন্ধনে মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আফজাল হোসেন, শফিকুল ইসলাম, মো. রবিউল আলম, মো. আব্দুল খালেক, মো. সুমন মো. মোতালেব, আাবেদ মাসুদ, শে. কামাল হোসেন, মো, মনির হোসেন, মো. সাইফুল, আনোয়ার হোসেন, রিয়াজ মোল্লা, মো. জসিম উদ্দিন, শান্ত, নাজমুল, মিজানুর রহমান, মোশারফ হোসেন, রাসেলসহ পৌরসভা ও সমগ্র উপজেলার পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন