প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া দুর্গাপুর বাজারে মেসার্স গাজী টাইলস এন্ড স্যানেটারি উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার দুর্গাপুর বাজারে মেসার্স গাজী টাইলস্ এন্ড স্যানেটারির দোকান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমার নামাজের পর  খতমে কোরআনের মাধ্যমে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় মেসার্স গাজী টাইলস্ এন্ড স্যানেটারির দোকানের ক্রয়বিক্রয় ও দোকানের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দুর্গাপুর নুরে আমেনা জামে মসজিদ ও কমপ্লেক্সের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, ব্যবসায়ী সোহাগ গাজীসহ বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স গাজী টাইলস্ এন্ড স্যানেটারির সত্বাধিকারী হাজী হারেজ গাজী বলেন, এখানে বিভিন্ন ব্রান্ডের সকল প্রকার দেশী-বিদেশী টাইলস, স্যানিটারি ফিটিংস, বেসিন, কমোড, টাইলস ক্লিনার, টয়লেটের যাবতীয় সামগ্রী ও ইলেক্ট্রনিক পণ্য সূলভমূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।
এছাড়া এখানে দেশী-বিদেশী বাথটাব, বেসিন, বেসিন মিক্সচার এবং ফিটিংসও পাওয়া যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন