প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সমাবেশ।
শনিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা সাংবাদিক সমাবেশ সম্পন্ন হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা এখন আর কেবল পেশা নয়, এটি একটি চ্যালেঞ্জ ও দায়িত্বের নাম। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকগণ নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন।
অনেকেই নিরলসভাবে কাজ করে গেলেও পাচ্ছেন না ন্যায্য পারিশ্রমিক কিংবা সামাজিক স্বীকৃতি। তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ রয়েছে যা আর অন্য কোন পেশায় নেই। সাংবাদিকতার বাহিরে আপনরা বিকল্প কিছু করার চেষ্টা করবেন। যাতে করে কাউকে ব্লাকমেইল করা না হয়।
তিনি বলেন, দুঃখজনকভাবে দেশের অনেক সংবাদকর্মী এখনো কোনো নির্দিষ্ট বেতন বা ভাতা ছাড়াই নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তথ্য সংগ্রহ করছেন। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষিত, মর্যাদাপূর্ণ ও পেশাগতভাবে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা আজ সময়ের দাবি। আয়ুব ভূঁইয়া তাঁর বক্তব্যে দেশব্যাপী সকল জেলা প্রেসক্লাবকে একটি জাতীয় ছাতার নিচে ঐক্যবদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, আইনগত সহায়তা, স্বাস্থ্য সেবা এবং মানসিক প্রশান্তির দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।
আয়ুব ভূঁইয়া সাংবাদিকদের সতর্ক করে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে আপনার বা আপনাদের প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন হয়। মনে রাখবেন, একজন সাংবাদিকের একটিমাত্র ভুল রিপোর্ট কারো জীবন বদলে দিতে পারে।
তিনি দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, মামলা, হয়রানি ও পেশাগত বাধা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। তাঁর কথায় উঠে আসে, সাংবাদিকদের রিপোর্টের কারণে যেমন অনেক মামলার আসামীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছে, তেমনি ভুল বা উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের কারণে কারো জীবনে বড় বিপদও এসেছে।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যেভাবে সেই আন্দোলনে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছিল, তা আজও আমাদের ব্যথিত করে। অন্যায়, অবিচার, দুর্নীতি ও হিংসা থেকে মানুষকে রক্ষা করতে সাংবাদিকদের ভূমিকা হতে হবে অগ্রণী। তিনি আরও বলেন, সাংবাদিকতার উপর পরিবার থেকে কোনো চাপ দেওয়া উচিত নয়। এটি এমন একটি পেশা, যেখানে নৈতিকতা, সাহস ও ধৈর্য প্রয়োজন। একজন সত্যিকারের সাংবাদিককে তার বিবেকের নির্দেশেই কলম চালাতে হয়।
সাংবাদিকতা যেন মানুষের কল্যাণে হয়, সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। অন্যায়ভাবে অর্থ উপার্জনের চিন্তা সাংবাদিকতার চেতনাকে ধ্বংস করে দেয়। এই অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে। একজন সৎ ও বিবেকবান সাংবাদিক সমাজের জন্য একটি আলোকবর্তিকা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যটি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, আপনাদের সাংবাদিকদের এতো বড় একটি অনুষ্ঠান আজকের এই সাংবাদিক সমাবেশ। অনেকদিন পর সবাই সম্মিলিতভাবে একত্রে হওয়াটা একটা আনন্দের বিষয়। খুবই চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিয়েছে আজ চাঁদপুর প্রেসক্লাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ এর সঞ্চালনায় সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক এ্যাড. জসিম মেহেদী, চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদস্য দেলোয়ার হোসেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, সদস্য মুনির চৌধুরী।
চাঁদপুর জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি ফারুক আহমেদ, প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
এতে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিনসহ চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্যগণ, বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকবৃন্দসহ আগত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর কন্ঠের সাংবাদিক আব্দুর রহমান গাজী এবং গীতা পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
অনুষ্ঠানের মাঝে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক শফিক শাহীন, চাঁদপুর জেলা নবনির্বাচিত ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর সাহিত্য ফোরামের সভাপতি কাদের পলাশকে। এর আগে আগত সাংবাদিকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন