প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ২:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাবেক এমপির প্রতিনিধি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক শফিকুর রহমানের প্রতিনিধি মাজহারুল ইসলাম নিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) গভীর রাতে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম নিরু (৪১) ওই এলাকার মিজি বাড়ির মৃত আবদুস সোবাহান মিজির ছেলে। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের নেতাও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা প্রোগ্রাম করছিল। এসময় তৎসময়ে বিএনপির পার্টি অফিসে বিএনপির নেতাকর্মীরাদের উপর হামলা, অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মামলা দায়ের হয়। সেই মামলায় নিরুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, “চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরুকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন