প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ব্যতিক্রমী আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগানে ও ব্যতিক্রমী আয়োজনে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কচুয়া  উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল উৎসব উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন এর সার্বিক আয়োজনে ও ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
এ সময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি, কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে  বিভিন্ন দেশীয় সুস্বাদু রসালো ফল  উপস্থিত অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন