প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ প্রথমে শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও( জামতলা) এলাকার  পাঁকা রাস্তায় একটি  অভিযান পরিচালনা করেন।
এসময় পৌর শহরের ৮ নং ওয়ার্ডের  নিজমেহের মজুমদার বাড়ির মৃত মন্টু মজুমদারের কনিষ্ঠপুত্র মাদক ব্যবসায়ী আকাশ মজুমদার (২৬) পুলিশ তল্লাশি চালায়। ওই সময় তার নিকট ৩ পিস ইয়াবাসহ  পুলিশ জব্জ করে তাকে আটক করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াগাঁও গ্রামের বিশারা রোড মুন্সি বাড়ির পাশে আরও একটি অভিযান চালিয়ে মুন্সিবাড়ির মৃত ছফি উল্লাহর পুত্র মোঃ মোজাম্মেল হোসেন লিমন (৪১), দেহে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের  বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১, জি আর নং-১০৭, তারিখ- ০১ জুলাই ২০২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই এলাকায় যুবসমাজকে মাদক সাপ্লাই দিয়ে সমাজ নষ্ট করে আসছিল।
পুলিশ সফল অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন