প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ১০:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ছোট সুন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠান।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সি, বিএনপি নেতা মোশাররফ পাঠান, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস হোসেন, সাধারণ সম্পাদক কাউছার পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রাজা, যুবদল নেতা শরীফ হাজী, কাউছার শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব আলম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহদী, ছাত্রদল নেতা ইয়াছিন হোসেন, সৈকত হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম বেপারী।
বক্তারা বলেন, বিএনপি সংগঠনের নেতারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। তবে মনির গাজী সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের পেছনে কাজ করেছেন ছাত্রদল নেতা বাহাদুর পাটওয়ারী, জসিম, সোহাগ।
উপযুক্ত প্রমাণ ছাড়া এমন অপবাদ সত্যিই দুঃখজনক। যদি সাহস থাকে তাহলে তারা নিজ আইডি থেকেই পোস্ট করতে পারতো। তারা কেন ফেক আইডি থেকে পোস্ট করছে। বক্তারা আরো বলেন, আমরা দলকে কিছু দিতে পারি আরও না পারি কিন্তু দলের কোন ক্ষতি করার অধিকার আমার নেই। আজকে যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা আসলেই কখনো সত্যিকারের বিএনপির কর্মী ছিল না।
যদি তারা বিএনপিকে ভালোবাসতো তাহলে এ কাজটি করতে পারতো না। অপ্রচারকারীরা গত ৪ মাস আগে ভেক্যু চালক সোহেল গাজীকে চাপ দিয়ে ভিডিওটি ধারন করে ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে দোষী সাভ্যস্ত হবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তবে উক্ত ঘটনায় ইউনিয়ন বিএনপি সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গাজী, শ্রমিক দলের সাবেক সভাপতি দুলাল পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শফিক মিজি, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজালাল মিজি, ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
জানা যায়, পারিবারিক দ্বন্দ্ব ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৯ জুন রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফ্যাক আইডি থেকে রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গাজীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ভিডিও ফুটেজ প্রকাশ করেন। সেই পোস্টে ইউনিয়ন বিএনপি ও যুবদলের একাধিক নেতার নামও উল্লেখ করা হয়।
এতে বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তারা এই প্রতিবাদ সভার ডাক দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন