প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৫-২০২৬ নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

নতুন অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ৪১ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৮ শত টাকা, ব্যায় ধরা হয়েছে ৪০ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৭ লক্ষ ৭ হাজার ৮শত টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, ওসি মো.আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক,উপ-সহকারি প্রকৌশলী জসিম উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্যাহসহ কচুয়া পৌর বাজার ব্যবসায়ী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন