প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মমতাজ বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া চাপাতলী গ্রামের ব্রিকফিন্ড ব্যবসায়ী মরহুম বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার।

বুধবার বিকেলে রহিমানগর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় অধিবাসী মাজহারুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী ও আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, ইউনিয়ন জামায়াতের আমির হেলাল উদ্দিন, নিহতের পুত্র সোহেল প্রধানীয়া, চাপাতলী গ্রামের অধিবাসী শাখাওয়াত হোসেন ও খোকন মিয়া প্রমুখ।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মমতাজ বেগমের হত্যা রহস্য উদঘাটন ও হত্যকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তুলতে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

প্রসঙ্গত, গত ২৫ জুন রাতে মমতাজ বেগমকে নৃশংস ভাবে খুন হওয়ার পর প্রকৃত রহস্য আজও উদঘাটন হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন