প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৬:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিলুপ্ত হয়ে যাবে আ. লীগ, অস্তিত্ব টিকিয়ে রাখা দলটির অসম্ভব : রেজা কিবরিয়া

প্রিয় চাঁদপুর ডেস্ক

অর্থনীতিবিদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. রেজা কিবরিয়া বলেছেন, শেখ হাসিনা এখনও ভাবেন মানুষ তাকে ভালোবাসে। আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগোচ্ছে। দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপারমাত্র। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রেজা কিবরিয়ার বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি। ১৬ বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না। এ সময়জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে।

এ দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপারমাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব।
তিনি বলেন, প্রবাসে অনেক আওয়ামী লীগ সমর্থক আছেন, কারণ তারা নিপীড়নের শিকার হয়নি। যেসব প্রবাসী এখনও আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা দেশের বাস্তবতা জানেন না।

তিনি আরো বলেন, দেশের মানুষ এ দলটিকে ঘৃণা করে। দেশের ভেতরের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা চিনত মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়।

রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না।

এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না।
তিনি বলেন, বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক। আগের সরকারগুলোর ভুল থাকলেও তারা এতটাও গণবিরোধী ছিল না। গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা। দেশে কেবল একদলীয় শাসন চলছিল। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন